দেশের ৬৪ জেলাতেই পাঠাও কুরিয়ার

১১ জুলাই, ২০২৪ ১৪:৫১  

মার্চেন্ট এবং গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে দেশের ৬৪টি জেলায় ডেলিভারি সেবা চালু করেছে দেশের ই-কমার্স ডেলিভারি সেবা পাঠাও। রাইড শেয়ারের পর এবার প্রায় ২,০০,০০০ মার্চেন্টের পণ্য গ্রাহকদের কাছে দ্রুত এবং নিরাপদে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

একই শহরে ২৪ ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া সহ পাঠাও কুরিয়ার-এর অর্গানাইজড ও অ্যাডভান্সড টেকনোলজি যেমন মার্চেন্ট প্যানেল, রিয়েল টাইম ট্র্যাকিং সুবিধাও রয়েছে এই সেবাটিতে।

বৃহস্পতিবার দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঠাও কুরিয়ার সার্ভিস কোয়ালিটি নিশ্চিত করে সাশ্রয়ী মূল্যে ডেলিভারি দিয়ে থাকে। নিরাপদে পণ্য কালেক্ট করা থেকে শুরু করে পারফেক্ট কনডিশনে গ্রাহকদের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেয়। উন্নত লজিস্টিকস এবং ডেলিভারি সলিউশনের মাধ্যমে পাঠাও কুরিয়ার গ্রাহকদের কাছে নিরাপদে ও দ্রুত পণ্য পৌঁছে দেয়, যার ফলে মার্চেন্টদের সেলস ও গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি পায়। পাঠাও কাস্টমার সার্ভিস যেকোনো জিজ্ঞাসা বা কনসার্ন-এর উত্তর বা সমাধান সাথে সাথেই দেওয়ার চেষ্টা করে থাকে,  যার কারণে গ্রাহক ও মার্চেন্টদের সবচেয়ে বিশ্বস্ত পার্টনার হিসেবে এগিয়ে আছে পাঠাও কুরিয়ার।

এছাড়াও বিভিন্ন গ্রাহকের চাহিদা মেটাতে পাঠাও কুরিয়ার ক্যাশ অন ডেলিভারি এবং ডিজিটাল পেমেন্ট সুবিধা দিয়ে থাকে যা গ্রাহকদের স্মুথ এবং কনভিনিয়েন্ট শপিং এক্সপেরিয়েন্স দেয়।